শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ ‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’ এই প্রতিপাদ্য স্লোগানের ব্যানারে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তাহিরপুর উপজেলা সদরে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে (১৯ মার্চ) শনিবার বিকেলে সদরের মধ্য তাহিরপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো মফিজুর রহমান প্রমুখ।
উঠান বৈঠকে ৬০ জন নারী অংশ গ্রহণ করেন। এ সময় অংশ গ্রহণকারিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও খাদ্য বিতরণ করা হয়।




তাহিরপুর প্রতিনিধি



