সিলেটের বিশ্বনাথে এক লন্ডন প্রবাসীর বাড়ির কেয়ারটেকার চরম বিপাকে পড়েছেন। প্রতিপক্ষের হাত থেকে ভূমি দখল আর গাছকাটা রক্ষা করতে গিয়ে এই কেয়ারটেকার মহিলা মিথ্যা মামলায় হয়রানিরও শিকার হতে হয়েছেন। ওই কেয়ারটেকার মহিলা উপজেলার দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের জাবেদ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের লন্ডন প্রবাসী খালিছুর রহমান (৫২) এর বাড়ির কেয়ারটেকার হিসেবে দেখা শোনা করে আসছেন। কিন্তু প্রবাসী খালিছুর রহমানের বড় ভাই প্রতিপক্ষ সাইফুর রহমান (৬২) সহযোগীদের নিয়ে তার ভূমি দখলের পায়তারা করে আসছে। সাইফুর রহমানও একজন লন্ডন প্রবাসী হন। তিনি কয়েকদিন ধরে দেশেই অবস্থান করছেন।
গত ১৮ মার্চ শুক্রবার সকালে প্রায় ৮জন লোকসহ সাইফুর রহমান খালিছুর রহমানের ভূমিতে ১০টি গাছ কেটে প্রায় ১লাখ টাকার খয়ক্ষতি করেছেন। এমন অভিযোগ এনে শুক্রবার বিকেলে কেয়ারটেকার সুফিয়া বেগম সাইফুর রহমানসহ চারজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।
এরপূর্বে এই মহিলা কেয়ারটেকারের সন্তানদের অভিযুক্ত করে সাইফুর রহমান বাদি হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ২৯ জানুয়ারি ওই মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। মামলা নং-১২। মামলাটি তদন্তের পর ছুড়ান্ত রিপোর্ট (ফাইনাল) দিয়েছেন বলে তদন্তকারি কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার জানান।
এছাড়ও গত ৬ মার্চ ওই মহিলার স্বামী সন্তানের বিরুদ্ধে আদালতে আরেকটি মারামারির অভিযোগ দায়ের করেছেন সাউফুর রহমান। শুক্রবার অভিযোগটি তদন্তে যান থানার এসআই জাকির হোসেন। এভাবেই একের পর এক মামলায় হয়রানির শিকার হচ্ছেন ওই মহিলার স্বামী সন্তান।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রবাসী সাইফুর রহমান বলেন, তার কোনো বক্তব্য নেই।




বিশ্বনাথ প্রতিনিধি



