রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

পূজা-কোনালের রং মাখামাখি অন্তর্জালে ভাইরাল

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২২ ০৪:৩২:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ (১৮ মার্চ)। আর দোল মানেই রঙের উৎসব। এই উৎসবের আনন্দে সামিল হন তারকারাও।

দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাতে টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তার স্বামী কুনাল বার্মা পূজার গায়ে রঙ মাখাচ্ছেন। তাদের সেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। মুহূর্তেই সেটি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। মন্তব্যবক্সে পূজার আবেদনময়ী রূপের প্রশংসাও করেছেন নেটজনতা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন।

পূজা-কুনাল দম্পতির এই রিল ভিডিওটি মূলত তাদেরই একটি গানের অংশবিশেষ। যেটা দোলযাত্রা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। ‘হোলিয়া মে উড়েরে গুলাল’ শিরোনামের গানটি এই দম্পতির যৌথ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স