শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২২ ১২:০৮:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা তাঁর নিজগুণে একসময় বিশ্বনেতায় পরিণত হয়ে উঠেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের শিশুদের গড়ে তোলতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ছাদিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জুমান আহমেদ, সিনিয়র সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, মোঃ সানওয়ার আলী, সাদিকুর রহমান সোহেল, এমদাদুর রহমান জিয়া, আব্দুল আলীম প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স