শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

জান্নাতুল ফেরদৌস ডলির প্রবন্ধ ‘বহু বিবাহ’

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ১১:৩৮:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
25

জান্নাতুল ফেরদৌস ডলি :: আমাদের সমাজে বহুবিবাহ একটি আদী প্রচলন। প্রাচীন কাল থেকেই এটি বহু পরিবারে গঠিত হয়েছে। বহু বিবাহ বলতে একের অধিক বিবাহ করা।সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।

যেমন: পুরুষ ব্যক্তিদের একাধিক স্ত্রী থাকে,কিন্তু নারীদের ক্ষেত্রে এটি ভিন্ন।সাধারণত কেউ ডিভোর্স প্রাপ্ত হলে নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটা নারীদের ক্ষেত্রে বহু বিবাহ। বর্তমানে প্রায় অনেক পরিবারের মধ্যেই এই প্রচলন টি রয়েছে। বিশেষ করে ইদানীং যেমন ডিভোর্স এর সংখ্যা অধিক হারে বাড়ছে সেই অনুপাতে নতুন করে বিবাহ বন্ধন ও গঠিত হচ্ছে। বিবাহ বিচ্ছেদ একটি বিকৃত বিষয়।

মূলত একটি সংসার ঠিকিয়ে রাখতে স্বামী এবং স্ত্রী দু'জন কেই অধিক ধৈর্যশীল হতে হয়।বিভিন্ন কারণে ভুল বুঝাবুঝি থেকে বিচ্ছেদ এর সুত্রপাত হয়।কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের সম্মতিতে বিয়ে করতে গিয়ে অনেকে তাদের ব্যক্তিগত পছন্দকে বিসর্জন দিতে বাধ্য হন।যার ফলশ্রুতিতে নতুন দাম্পত্য জীবনে কলহ,অশান্তি সৃষ্টি হয়।ফলে এক পর্যায়ে দুজন ব্যক্তি আলাদা হতে হয় যার পথ ডিভোর্স! ভাগ্যের নির্মম পরিহাসে মানুষের জীবনে ঘটে নানা ঘটনা। জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই আল্লাহর হুকুমে হয়।

তন্মধ্যে বিয়ে ব্যাপার টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতে বিবাহ একটি সুন্নত এবং উত্তম কাজ।এটি যেমন (যিনা)কবিরা গুনাহ থেকে মানুষকে হেফাজত করে চরিত্রকে পবিত্র রাখে তেমনি হতাশামুক্ত সুখী জীবন দান করে। কখন কার সাথে কার বিবাহ হবে সব কিছুই আল্লাহর হাতে।তিনি যখন যাকে চান তখনই দু'জন ব্যক্তিকে একই বন্ধনে আবদ্ধ করেন।তবে সিদ্ধান্ত মানুষের হাতে। তাই প্রত্যেক ব্যক্তির উচিত সতর্কতা সহিত জীবন সঙ্গী নির্বাচন করা।

জীবনে সুখী হওয়া যায় যার সাথে, যার কাছে সব কিছুই নির্দ্বিধায় শেয়ার করা যায়,যে ব্যক্তিকে আপনি বলার আগেই আপনার সব প্রয়োজন অনুভব করে, আপনার মন বুঝে এমন ব্যক্তিকে জীবনসঙ্গী করা উচিত। ।স্বাভাবিক ভাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া টা যুক্তিসঙ্গত এবং বৈধ।কারণ একজন নারী বা পুরুষ যখন দু'জন দু'জন কে মানিয়ে নিতে ব্যর্থ হয় তখনি অধৈর্য্যের ফলস্বরূপ হিসেবে ডিভোর্স নামের অচেতন বিষয় টা দাম্পত্য জীবনে চলে আসে।যার ফলে দু'জন ব্যক্তিকে চিরদিনের জন্য আলাদা হতে হয়।মানুষের জীবনে এটি অত্যন্ত কষ্টসাধ্য...বিষয়।

তখন একাকিত্ব দূরীকরণে,মানসিক চাপ থেকে মুক্তির জন্য এবং শান্তিপূর্ণভাবে, সৎভাবে জীবন যাপন করার তাগিদে আরও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জরুরি হয়ে উঠে। আমাদের সমাজের অনেকেই বহু বিবাহ ব্যাপার টাকে বাঁকা চোখে দেখে, এটিকে অনৈতিক ভেবে ভুল ভ্রান্তিতে অনেকে পড়ে থাকে।মূলত বর্তমান যুগের প্রতারণামূলক প্রেম থেকে একটি পবিত্র সম্পর্কে চিরদিনের জন্য আবদ্ধ হওয়া সবচেয়ে ভালো বিষয়।

বৈধভাবে একাধিক বিবাহ হওয়া লজ্জার নয় বরং সম্মানের। আমাদের সমাজে এখনো আগাছার মতো কিছু জ্ঞানহীন মানুষ রয়েছে যারা ভালো বিষয় টাকে খারাপ ভাবে দেখে আর খারাপ বিষয় কে ভালো বলে চালিয়ে দেয়। দৃষ্টিভঙ্গির এহেন চালচলনের জন্য সমাজে বিরাজ করে অশান্তি, হানাহানি,খুন রাহাজানি ইত্যাদি । তাই সর্ব বিষয়ে সবাইকে সঠিক জ্ঞান আহরণ করতে হবে এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।তাহলেই বদলাবে সমাজ,আর সমাজ বদলালে দেশে আসবে শান্তি, আসবে উন্নতি।

লেখক

কবি ও শিক্ষার্থী


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স