গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা বলেছেন, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাওয়া অসম্ভব ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে ও ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। স্মরণ করেন জাতীয় ৪ নেতাকে যাদের জেলের মধ্যে হত্যা করা হয়েছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ অজামিল চন্দ্র নাথে সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেহান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাদক্ষিণ সরকারী কলেজের প্রভাষক সুকৃতি দেবনাথ, অভিভাবক প্রতিনিধি সদস্য মনির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না রানী শর্মা, হারুন বেগম, কুলসুমা বেগম, মিতালী রানী চন্দ, লিটন দাস, কনিকা দেবনাথ, চ্যানেল এস ইউকের ক্যামেরা পারসন পিয়াস পাল প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। পরে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।




গোলাপগঞ্জ প্রতিনিধি



