জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে লাক্কাতুরায় চা শ্রমিকদের শিশু সন্তানদের মধ্যে মানবিক টিম সিলেটের পক্ষ থেকে বই বিতরণ করা হয়েছে।
আজ ( ১৭ মার্চ ) বিকাল ৫টার দিকে 'বঙ্গবন্ধুর অঙ্গিকার সকল শিশুর সমান অধিকার' প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে তাদের হাতে মোবাইল ফোন না দিয়ে আদর্শলিপি বই তোলে দেওয়ার আহবান জানান মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক পুলিশের নায়েক সফি আহমদ (পিপিএম)।
তিনি বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন অসহায় শিক্ষার্থীর ভর্তি ও পড়া লেখার দায়িত্ব নিয়েছে মানবিক টিম সিলেট। শিক্ষা বৃত্তি পাশাপাশি আমরা ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিয়েও কাজ করি।
মানবিক টিম সিলেট শিক্ষা, চিকিৎসা, অক্সিজেন, খাদ্য সামগ্রী বিতরণ, রক্ত দান কর্মসূচি, গৃহ নির্মাণ, পরিবেশ রক্ষা বৃক্ষ রোপন, এতিমখানায় সহায়তা সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত আছে ইনশাআল্লাহ থাকবে।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিমের সহ সমন্বয়ক রবিউল ইসলাম রবি, শেখ আল মারজান, পুলিশ সদস্য সফিকুল আলম রুবেল, আব্দুর রহমান পারভেস, আরিয়ান আলিম, সুহেল আহমদ প্রমুখ।
এ সময় সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের ছেলে-মেয়েদের মধ্যে বই বিতরণ করা হয়।




প্রতিদিন ডেস্ক



