রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০৩:০৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

শান্তিগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, মাওলানা আবদুল কাইয়ূম, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাইজুল ইসলাম, পুর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, রফিক খান, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, তেরাব আলী, শাহীন আহমেদ, নিজাম উদ্দিন, এনাম আহমেদ, সাবেক ছাত্রনেতা শাহীনুর রহমান শাহীন, যুবলীগ নেতা আফরোজ মিয়া, আবু খালেদ চৌধুরী রুবেল, মো. শাহজাহান, মাসুক মিয়া, মাহবুব আলম রুবেল, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, সহ সভাপতি দিলন আহমেদ, আল মাহমুদ সুহেল, সমিরন দাস সুবির প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স