রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০১:৪০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, উপজেলা পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিস, উপজেলা ছাত্রলীগ, জয়কলস উজানীগাঁও সরকারি আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন।

শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি কাজী মোক্তাদির হোসেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, শিক্ষা কর্মকর্তা সেলিম খান, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স