সিলেট জেলা তাঁতী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি রিকন পাল, অরুপ রায়, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, নজরুল ইসলাম ছোটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, রেজওয়ান আহমদ রুজেল, অর্থ সম্পাদক এনামুল ইসলাম শিমুল, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট রঞ্জু দেবনাথ, সমবায় ও তাঁত শিল্প উন্নয়ন সম্পাদক আব্দুল আহাদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাহের হোসাইন।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শামিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অপু কর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব আলী, উপ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ আইন সম্পাদক সালাহউদ্দিন আহমদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান রুমান, কার্যনির্বাহী সদস্য নিয়াজুল ইসলাম,আব্দুল -আহাদ রায়হান,নিটু পাল নীল,মিটুন দাশ,রঞ্জু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, শ্রদ্ধা নিবেদন শেষে জেলা তাঁতী লীগের উদ্যোগে এক মিছিল সহকারে নগরীর গোলশান সেন্টারে সিলেট জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান করা হয়।




প্রতিদিন ডেস্ক



