সিলেটে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে সিলেটকে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
সকাল সাড়ে ৮টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর আওয়ামী লীগ, সিলেটের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠানগুলো।
এরপর সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ১৭ মার্চ রাত ১২.০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া নগরভবনসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে ২১ দিনব্যাপী আলোকসজ্জা করেছে সিসিক।




প্রতিদিন প্রতিবেদক



