মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাল ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ১১:১০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্র করেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাতে হল ওয়েস্ট ইন্ডিজকে। সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতে আগে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৩১১ রান। জবাবে এনক্রুমাহ বোনারের শতকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৭৫ রান, পায় ৬৪ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিবীয়দের টার্গেট দাঁড়ায় ২৮৬। শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট পড়ে গেলে ম্যাচে একটু রোমাঞ্চ ফিরলেও বোনার ও জেসন হোল্ডারের দৃঢ়তায় ম্যাচ ড্র করে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ম্যাচে মন্থর গতির ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল ক্রেইগ ব্রাথওয়েটের দল। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তাদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের আছে ১৪ পয়েন্ট এবং তাদের জয়ের শতকরা হার ২৩.৩৩। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্যারিবিয়ানদের অবস্থান অষ্টম। ২৫ শতাংশ জয় নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ৭৭.৭৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

ব্রিজটাউনে বুধবার (১৬ মার্চ) শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টটি শুরু হবে সেন্ট জর্জে ২৪ মার্চ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স