মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সিলেটে আড়াই হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৮:০৮:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট নগরীর উপশহর এবং বিশ্বনাথ উপজেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান, ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)  ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর আয়োজনে সোমবার এক হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

উপশহরে আইডিয়ার নিজস্ব কার্যালয় থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং টুলটিকর ও খাদিমপাড়া ইউনিয়নের মোট ৯০০ পরিবারকে ও বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তার উপহার বিতরণ করা হয়। পুরো সপ্তাহে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ২৫০০ পরিবারকে এই খাদ্য সহায়তার উপরহার পৌঁছে দেয়া হবে।

আইডিয়ার অফিসে সকাল দশটায় জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর নির্বাহী পরিচালক নজমুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, একাউন্টস অফিসার বাবলী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর সহকারী পরিচালক নাজিম আহমেদ।

একইসাথে বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে তিনটায় জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক আছাদুজ্জামান সায়েম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, বিশ্বনাথ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জমির আলী, বিশিষ্ট সমাজসেবক তাজউল্লাহ, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, একাউন্টস অফিসার বাবলী মন্ডল, ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর ম্যানেজার ফাহমিদা সুলতানা তানিয়া।

গণসাক্ষরতা অভিযান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট এবং সুনামগঞ্জে কোভিড-১৯ এর আঘাতে ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে।

ইতিমধ্যে রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাচোল, নওগাঁর বদলগাছী, নিয়ামতপুর, সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রায় ৭ হাজার ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, পাঁচ কেজি ডাল, তিন কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ এবং এক লিটার তেল রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স