সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

জাতির পিতার জন্মবার্ষিকীতে সিলেট মহানগর আ’লীগের কর্মসূচী

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৬:২৭:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ই মার্চ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মুখে স্থাপিত জাতির পিতার ম্যুরালে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন, বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, ওয়ার্ডসমূহে নিজ নিজ উদ্যোগে কর্মসূচী গ্রহণ, জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জেলা আউটডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় অংশগ্রহণ। 

কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জন্মবার্ষিকী উপলক্ষে নিজস্ব কর্মসূচী আয়োজনের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স