শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রুয়েট'র গভর্নিং বডি সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ১০:৪২:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের গভর্নিং বডি সভায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুর মাওলা।

রোববার (১৩ মার্চ ২০২২) তিনি রুয়েটের স্থাপত্য বিভাগের পরীক্ষা কমিটির সভায়ও  অংশগ্রহণ করেন।

সভায় রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, স্থাপত্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ম‍্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, ও ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করার জন্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে ধন্যবাদ জানান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স