হবিগঞ্জের বানিয়াচংয়ে ১ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে পাকা সড়ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
রোববার (১৩ মার্চ) দুপুরে বানিয়াচং জনাব আলী সরকারি ডিগ্রী কলেজ হতে কুমড়ি দুর্গাপুর সড়ক পাকা করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।




বানিয়াচং প্রতিনিধি



