সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বঙ্গবীর ওসমানী দয়ামীর ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৬:০৭:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

ওসমানীনগর উপজেলার জমজমাট ক্রিকেট খেলার আসর বঙ্গবীর ওসমানী দয়ামীর ইউনিয়ন ক্রিকেট লীগের ৪র্থ আসরের ফাইনাল খেলা শনিবার বিকেলে কুরুয়া ইয়ং হিরোউজ ক্রিকেট খেলার মাঠে অনুষ্টিত হয়।

বঙ্গবীর ওসমানী দয়ামীর ইউনিয়ন ক্রিকেট লীগের আয়োজক কমিটির পক্ষ থেকে ৪র্থ বারের মতো দয়ামীর ইউনিয়নে জমজমাট এই খেলার আয়োজন করে। দয়ামীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি টিম এই খেলার অংশ গ্রহন করে ২নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ড ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। গতকাল শনিবার বিকেলে ফাইনাল খেলায় ২নং ওর্য়াড টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটে ২০১ রান সংগ্রহ করে, জবাবে ৬নং ওর্য়াড ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয়ের দারপ্রান্তে চলে যায়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন ৬ নং ওয়ার্ডের খেলোয়াড় শাকিল আহমদ। 

দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ  এস.এম মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট বিভাগীয় দাবা কমিটির সাধারন সম্পাদক রাহাত তরফদার, এ সময় আরো উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সামসুল হক মিলন, সেবুল আহমদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার ময়না মিয়া,ইমাদ উদ্দিন লিলু, ২ নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম, জাহির আহমদ মোহন সভাপতি দয়ামীর ইউনিয়ন যুবলীগ,৭ নং ওয়ার্ডের মেম্বার ফয়ছল আহমদ, সাংবাদিক আবু হানিফা, আলাউর রহমান, নূর উদ্দিন (সমাজ সেবক), ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহমদ, সোহেল আহমদ।

ফাইনাল খেলার অনুষ্টান সঞ্চালনা করেন সাইদ আহমদ (৭ নং ওয়ার্ড)।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক রেজাউল ইসলাম এবং রার্নাস আপ দলের অধিনায়ক রুকুনুজ্জামান রুকুর হাতে অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন।

বঙ্গবীর ওসমানী দয়ামীর ইউনিয়ন ক্রিকেট লীগের ৪র্থ আসরের চ্যাম্পিয়ান পুরুস্কারের স্পন্সর করেন বঙ্গবীর ওসমানী দয়ামীর ইউনিয়ন ক্রিকেট লীগের আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসফাক আহমদ,রানার্স আপ পুরুস্কারের স্পন্সর করেন স্পেন প্রবাসী খসরুল ইসলাম, সকল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের পুরুস্কার প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী সাহিদ আহমদ।

পরিচালনায় ও সহোযোগিতায় ছিলেনঃ ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহমদ, ইঞ্জিনিয়ার ইসফাক আহমদ, শাকিল আহমদ, রেজাউল করিম, ফয়ছল আহমদ, সাইদ আহমদ,লিটন দাস, আতিকুর রহমান, মিজানুর রহমান, মাহবুব আলী, মাসনুন খান, রাহিম আহমদ রাহি, রিন্টু দেবনাথ, পাবেল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফাহিম আহমদ, জাহিদুল আলী, মুস্তাফিজুর রহমান, সাকলাইন মোস্তাক, নিজাম উদ্দিন, শিমুল আহমদ, আতিকুর রহমান আকাইদ, আবু বক্কর, ফাইয়াজ আহমদ, সানুর, মোস্তাকিম, রাসেল, নিয়াজ আহমদ, আজির, জয়ন্ত, বিজয়।

বিদেশ থেকে শুভ কামনা জানান, খসরুল ইসলাম (স্পেন), জাকির হোসেন বাপ্পা( সৌদি আরব), এমাদ আহমদ (ফ্রান্স),  সাহিদ আহমদ (ইউকে), কমল ( ইউএসএ), খালিক(সৌদি), আজিজুল( সৌদি), আব্দুল বাসিত রাহি (দুবাই), নুমান আহমদ (দুবাই), মাহবুবুর রহমান জিবান(দুবাই),  ফরহাদ আহমদ (ফ্রান্স), কামরান হোসেন(ফ্রান্স), লিংকন দেবনাথ (ফ্রান্স), মাহবুব(ফ্রান্স), সানি ( ইউকে), ইমরান (ইউকে)।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স