বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ০৬:১১:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১১ মার্চ) রাতে শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতির এমন খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,শহরের শাহীবাগ এলাকার আশিকুর রহমানের ছেলে আবিদুর রহমান সোহেল ও পূর্ব শ্রীমঙ্গল এলাকার কুরশ মিয়ার ছেলে মুজিবুর রহমান ইমান।

এ সময় তাদের নিকট থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

উদ্ধার হওয়ার দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দুই ডাকাত'কে গ্রেপ্তার করেছি।এবং তাদের সাথে থাকা আরও ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স