সিলেটের বিশ্বনাথে পবিত্র শবেবরাত উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ এবং দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে এই মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত’র সুস্থ্যতা ও শফিকুর রহমান চৌধুরীরর পরিবারের সকল মুর্দেগানদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল ইসলাম দরিয়াবাদি।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, যুক্তরাজ্য আ’লীগের সহ সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ওসনমানীনগর আ’লীগের সভাপতি আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, বিশ^নাথ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান মজনু মিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সায়েদ আহমদ ভিপি, আ’লীগ নেতা মাষ্টার খলিলুর রহমান, যুক্তরাজ্য আ’লীগ নেতা মোহাম্মদ আলী মজনু, মোবারক হোসেন, দেওকলস ইউপি আ’লীগের সভাপতি আব্দুল মুমিন মেম্বার, দশঘর ইউপি আ’লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তৈমুছ আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান চৌধুরী, তোফাজ্জুল হোসেন, হামিদুর রহমান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরী, আয়না মিয়া, ব্যবসায়ী আকিকুর রহমান চৌধুরী শিপু, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ ইউপি আ’লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।




বিশ্বনাথ প্রতিনিধি



