মৌলভীবাজারের কমলগঞ্জে বাক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা রজত ধর (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত রজত ধর কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে।
র্যাব-৯’র মিডিয়া সেল থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, আটক রজত ধরের বাড়ীতে বাক প্রতিবন্ধী (২৫) এক যুবতী গৃহকর্মীর কাজ করতেন। ৯/১০ মাস কাজে থাকাবস্থায় লম্পট রজত ধরের কৃদৃষ্টি পড়ে গৃহকর্মীর উপর।
এরপর সে তাকে বাড়ীতে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাস থেকে কাজে যাওয়া বন্ধ করলে লোকজনের সন্দেহ হয়।
এরপর জানা গেল ওই গৃহকর্মী ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরে এই ঘটনায় ৫ মার্চ কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার কমলগঞ্জ থানার সীমান্তবর্তী চাতলা এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে।




প্রতিদিন প্রতিবেদক



