শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বড়লেখায় মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

  • প্রকাশের সময় : ১১/০৩/২০২২ ০৯:১৯:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বড়লেখায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক উদ্ধার অভিযানে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। 

বৃহস্পতিবার ( ১০ মার্চ ) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। তবে ডিবি পুলিশ ১৯৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

এরা হচ্ছেন পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিন ও তার ছেলে সুমন আহমদ এবং শিকারমহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলিম উদ্দিন। গ্রেফতার আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময় সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।     

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ বড়লেখা পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে মাদক উদ্ধার অভিযান চালায়।

এসময় মাদক কারবারিদের তল্লাশিকালে সহেযাগীরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে ডিবি পুলিশ ১৯৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মহুবন্দ গ্রামের মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, তার ছেলে সুমন আহমদ এবং শিকারমহল গ্রামের আলিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধার ও পুলিশের কর্তব্য কাজে বাধাসৃষ্টির অভিযোগে ডিবি পুলিশ বড়লেখা থানায় আসামীদের হস্তান্তরের পর পৃথক দুটি মামলা করেছে।   

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স