বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রিয় নেতা মাহমুদ-উস সামাদ চৌধুরীর বাড়িতে মানুষের ঢল!

  • প্রকাশের সময় : ১১/০৩/২০২২ ০২:৫৬:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট-৩ আসনের তিন বারের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রিয় এই নেতার বাড়িতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১১ মার্চ) সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ মাহমুদ-উস সামাদ চৌধুরীর বাড়িতে ভিড় করছেন।

এসময় অনেককেই সাবেক এই সংসদ সদস্যের স্মৃতি স্মরণ করতে দেখা যায়।

মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ ফজর থেকে ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কুরআন, বাদ জুম্মা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে মসজিদে শিরনি বিতরণ করা হয়।

শুক্রবার বাদ জুম্মা নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে মাহমুদ-উস সামাদ চৌধুরীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শরিক হন।

এছাড়াও, সাবেক সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালগগঞ্জের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে কোরআন খতম ও শিরনী বিতরণ।

ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও মরহুমের পারিবারিক আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ, মসজিদ প্রাঙ্গণে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত, জিয়ারত শেষে মরহুমের বাড়িতে অবস্থান করে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ।

বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল, বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিলে অংশগ্রহণ।

সিলেট-৩ আসনের তিন বারের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী গত বছরের ১১ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো সিলেটে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ জীবনের রাজনৈতিক সহযোদ্ধা, সুহৃদ-স্বজনসহ দল-মত নির্বিশেষ মানুষজন ছুটে যান ফেঞ্চুগঞ্জস্থ তাঁর নুরপুরের গ্রামের বাড়িতে।

মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ মৃত্যুর ঢাকা থেকে পরদিন (১২ মার্চ) দুপুরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে এমপি’র এলাকায় মানুষের আগমন শুরু হয়। পরে বিকেল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে লাখো মানুষের উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়।

১৯৫৫ সালের ৩ জানুয়ারি ফেঞ্চুগগঞ্জে জন্ম নেওয়া মাহমুদ উস সামাদ চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মত সংসদ নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় মহান সংসদের প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স