এমসি কলেজের এক শিক্ষার্থীকে মামলা দেওয়ার প্রতিবাদে কলেজের সামনে অবরোধ করে রাখা শিক্ষার্থীদের সাথে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একাত্বতা প্রকাশ করে অবরোধ তোলে নেয়ার আহবানের প্রেক্ষিতে নিয়েছে আন্দোলনকারীরা। এরই সাথে সাথে জেলা ছাত্রলীগের সভাপতি মো নাজমুল হোসেন ট্রাফিক পুলিশের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহবান জানান। তার ও এসএমপির শাহপরাণ (রহ.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীলের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।
জানা যায়, ভাঙা হেলমেট পড়ায় বৃহস্পতিবার এমসি কলেজের এক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার মামলা দেওয়ায় কলেজের সামনে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
দীর্ঘ দেড় ঘন্টা অবরোধের পর জেলা ছাত্রলীগের সভাপতি মো নাজমুল হোসেন ট্রাফিক পুলিশের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহবান জানান। এসময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় বিকাল ৩টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।




প্রতিদিন প্রতিবেদক



