এমসি কলেজের এক ছাত্রের মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ জরিমানা করায় কলেজের সামনে রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর একটা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ এ নামে।
এ সময় রাস্তার দু'পাশে তীব্র যানজট লেগে যায়। শত শত গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কিন্তু এখনও রাস্তা থেকে বিক্ষোভ তুলে নেয়নি আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা এক শিক্ষার্থীরা জানান, এমসি কলেজের এক ছাত্র মোটরসাইকেল নিয়ে কলেজে আসে। এসময় তার মাথায় ভাঙা হেলমেট থাকায় ট্রাফিক পুলিশ ১৫ হাজার টাকার মামলা দেয়। এ মামলা দেওয়ার পর ক্ষোভে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।
তাদের দাবি- দায়েরকৃত ট্রাফিক পুলিশের এ মামলা তুলে নিবে।




প্রতিদিন প্রতিবেদক



