সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃরেজিঃ নং-১২৩৭/১৪) এর নবনির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৭ টার সময় সদর উপজেলা পরিষদের অফিসরুমে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্টাতা ও নবনির্বাচিত সভাপতি মো. মতিউর রহমানের নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎতে উপস্থিত ছিলেন, সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, প্রচার সম্পাদক মো. কফিল উদ্দীন, সহ-প্রচার সম্পাদক মো. মাছুম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. জাবের হোসেন সামন, মো. আব্দুল মুতলিব প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার কার্যক্রম দেখে খুব ভালো। ইয়াং ছেলেরা সমাজের উন্নয়নে কাজ করছে- এটা নিশ্চয় প্রশংসার দাবি রাখে। সমাজের সকল অসংগতি দূর করে, নিন্দুকের মুখে কালি দিয়ে ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থা আরো এগিয়ে যাবে এই কামনা করি। তিনি বলেন, আমি সব সময় ইয়াংস্টারের পাশে আছি। যেকোন প্রয়োজনে তারা আমাকে কাছে পাবে।




প্রতিদিন ডেস্ক



