রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রুশ সেনাদের রুখতে ‘ভয়ংকর’ স্নাইপার ওয়ালি ইউক্রেনে

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১১:৫৫:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

রাশিয়ার সেনাদের রুখতে ইউক্রেন পৌঁছেছেন বিশ্বের অন্যতম ‘ভয়ংকর’ স্নাইপার ওয়ালি। বৃহস্পতিবার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাত ওই প্রতিবেদনে বলা হয়, সাধারণত ‘ওয়ালি’ নামে পরিচিত এ প্রশিক্ষিত স্নাইপার ২০১৫ সালে নিজে থেকেই আইএসের বিরুদ্ধে লড়াই করতে ইরাক গিয়েছিলেন। এরপর তিনি সিরিয়ায় কুর্দিদের সঙ্গে আইএসের বিরুদ্ধে লড়াই করেছেন। ৪০ বছর বয়সী এ স্নাইপার কানাডার সশস্ত্র বাহিনীর হয়ে ২০০৯ ও ২০১১ সালে আফগানিস্তানে গিয়েছিলেন।

ওয়ালি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে থাকা মানুষকে হত্যা করে বিশ্বের অন্যতম ‘ভয়ঙ্কর’ স্নাইপার হয়ে ‍উঠেছেন।

তিনি কানাডায় স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আজ ইউক্রেনে প্রবেশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায়' ইচ্ছুক বিদেশিদের তার দেশে আমন্ত্রণ জানান। এতে ওয়ালি তাতে সাড়া দেন।

ফ্রেঞ্চ-কানাডিয়ান সংবাদমাধ্যম লা প্রেসে'কে ওয়ালি বলেন, তিনি আমাকে বলেছেন তাদের স্নাইপার প্রয়োজন। কোথাও আগুন লাগলে দমকল বাহিনীর সদস্যরা যেমন ছুটে যান, আমিও তেমনি ছুটেছি।

নাম প্রকাশ না করার শর্তে তার স্ত্রী গণমাধ্যমকে বলেন, আমি যদি তাকে না যেতে দিই তাহলে সে অনেক কষ্ট পাবে। মনে হবে তাকে যেন জেলে পুরে রেখেছি।

কানাডার সংবাদমাধ্যম সিবিসিকে ওয়ালি জানান, তার সঙ্গে কানাডার আরও ৩ সাবেক সেনা আছেন। তারা একসঙ্গে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করেছেন। তিনি বলেন, আমরা একসঙ্গে আছি, ভাবতে ভালো লাগছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। এ অবস্থায় সব কিছু হারিয়ে প্রাণে বাঁচতে সীমান্তবর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে, রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ২০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পোল্যান্ড, রোমানিয়াসহ সীমান্তবর্তী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। যাদের মধ্যে সাড়ে ১৩ লাখই পোল্যান্ডের সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স