রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বেনজেমাকে প্রশংসায় ভাসালেন আনচেলত্তি

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১০:৫১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

দারুণ এক কামব্যাকে পিএসজিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এমন কামব্যাকের নায়ক ফরাসি তারকা করিম বেনজেমা। তার হ্যাট্রিকের সুবাদেই এমন জয় পেয়েছে রিয়াল। আর তাই কোচ আনচেলত্তি প্রশংসায় ভাসিয়েছেন বেনজেমাকে।

মেসিকে কেনার পর সবাই বলছিল এবারই পিএসজির সেরা সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। তবে এবারও পারল না পিএসজি। শেষ ষোলোর ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজিকে বাদ দেওয়ার মূল কারিগর ছিলেন রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। তার দ্বিতীয় হাফের হ্যাট্রিকেই নাস্তানাবুদ হয় পিএসজি। আর তাই তো দলের সেরা খেলোয়াড়ের প্রশংসা করতে ভুলেননি রিয়াল কোচ কার্লোস আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'আমরা অনেক ভুগেছি। তবে আমাদেরও ঘুরে দাঁড়ানোর শক্তি আছে। যদিও আমরা প্রথমার্ধে বল দখলে পিছিয়ে ছিলাম, তবে দ্বিতীয়ার্ধে বেনজেমার দুর্দান্ত হ্যাট্রিকে আমরা ম্যাচে ফিরি এবং লেগও জয় পাই।'

তিনি আরও বলেন, 'বেনজেমা একজন যোদ্ধা। কিছুদিন আগেই সে ইনজুরি থেকে ফিরেছে। তবে আজ সে যেভাবে খেলেছে এবং দলের জন্য যা করেছে তা অসাধারণ।'

শুধু বেনজেমাকেই নয়, দলের আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় মদ্রিচেরও সুনাম করেছেন আনচেলত্তি। আনচেলত্তি বলেন, 'আমি মদ্রিচের সাথে কাজ করতে বেশ উপভোগ করি। সে একজন দারুণ খেলোয়াড়। বয়স বারলেও সে সময়ের সাথে সাথে নিজেকে আরও গুছিয়ে তুলছে।'

এমন দুর্দান্ত জয়ের পর রিয়াল কোচ বলেছেন, আমরা যে কনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে সক্ষম। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে, যারা যেকোনো সময় খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে।

এদিকে মাদ্রিদে মেসির প্রত্যাবর্তনের দিনে বেনজেমার হ্যাটট্রিকে বিদায় ঘণ্টা বাজে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর। প্রথমার্ধে এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় স্বাগিতক রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স