সদ্য সমাপ্ত হওয়া জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত বেসরকারি নির্বাচনী ফলাফল বাতিল করত; নতুন করে তফসিল ঘোষণা করতে আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
আজ (৮ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রে এমন নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ৭ফেব্রুয়ারি একই ইউনিয়নের স্থগিতকৃত গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুনরায় ভোট গ্রহণ আইনানুগ হয়নি মর্মেও উল্লেখ করা হয় পত্রটিতে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা হতে প্রেরিত পত্রে হাইকোর্ট বিভাগ রিট নং ১০২৩/২২ এর ৩১ জানুয়ারী তারিখের আদেশে নতুন করে তফসিল ঘোষণার আইনগত বাধ্যবাধকতা থাকায় উক্ত নির্বাচনের ফলাফল বাতিলের জন্য কমিশন এমন সিদ্ধান্ত প্রদান করেছেন মর্মে উল্লেখ করা হয়।




প্রতিদিন প্রতিবেদক



