মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বুধবারের ট্যাংকলরি মিছিল সফলে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ০৯:৩৯:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
32

৬ দফা দাবীতে আন্দোলনে যাচ্ছে সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে বুধবার সিলেটে সিএনজি মালিক সমিতি নগরীতে ট্যাংকলরি মিছিলের কর্মসুচি ঘোষণা করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসােসিয়েশন, বাংলাদেশ পেট্রোলয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসােসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসােসিয়েশন, এলপিজি, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, সিলেট বিভাগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর উপশহরে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসােসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসােসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

সিলেট বিভাগীয় সিএনজি ,পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক সিরাজুল হােসেন আহমদ আলমগীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আমিরুজ্জামান চৌধুরী, সিরাজুল হােসেন আহমদ আলমগীর, জুবায়ের আহমদ চৌধুরী, হমায়ুন আহমদ, আলী আহমদ, এনামুল হক রুবেল, সাজুওয়ান আহমদ, খান মােঃ ফরিদ উদ্দিন বাবর,  নূরুল ওয়াছে আলতাফী, আলী আফছার মােঃ ফাহিম, মনিরুল ইসলাম, হাজী হােসেন আহমদ, হুরাইয়ারা ইফতার হােসেন,  লােকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চোধুরী সাহেদ, মােঃ আব্দুল মুমিন, জুবের আহমদ খােকন, মােঃ সানােয়ার আলী, আফজল আহমদ, অশােক রঞ্জন দাস, মােঃ ফখরুল ইসলাম, মােঃ ফয়জুল ইসলাম, ফরহাদ আলী ইমন, জন রাস, মনির হােসেন, কাওছার আহমেদ, মােঃ রফিকুল ইসলাম, মােঃ আব্দুল কুদ্ছ তালুকদার, ইকবাল মিয়া, মােঃ আজিজ মিয়া, রাজন মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলী আফছার মােঃ ফাহিম।

সভায় ৬ দফা দাবী বাস্তবায়নে বুধবার নগরীতে ট্যাংকলরি মিছিল সফলের লক্ষে আলোচনা করা হয়।

৬ দফা দাবীর মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি বিচ্ছিন্ন করা হয় তবে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয়, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করতে হবে।

তাছাড়া অনতিবিলম্বে পূর্বে ন্যায় সিলেট বিভাগের সকল গ্যাস ফিল্ড চালু করতে হবে। সভায় গ্যাস তেল ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। যেহেতু জালানী তেলের উপর জনসাধারন নির্ভরশীল সেজন্য সকল সমস্যা দ্রুত সমাধানের জোর দাবি জানানো হয়। অন্যথায় সিলেট বিভাগীয় সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স