হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর ফাঁড়ি পুলিশ দুই মাদক চোরাকারবারীকে
আটক করেছে। আটককৃতরা হল কামাল মিয়া (৩৫) ও তানভীর মিয়া (২০)। তারা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেতিখান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামাল এবং একই গ্রামের শহীদ মিয়ার ছেলে তানভীর।
মঙ্গলবার (৮ মার্চ) ভোররাতে চৌমুহনী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
কাসিমনগর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে ।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী চক্র মিনি ট্রাকের লোহার পাটাতনের নিচে গাঁজা লুকিয়ে রেখে ইলেকট্রনিক্স ঝালাই দিয়ে গাঁজা পাচারকালে মিনি ট্রাকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।




মাধবপুর প্রতিনিধি



