সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো শাবিপ্রবি কর্মকর্তা সমিতি

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ০৬:০৮:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

'নারীর সুস্বাস্থ্য ও জাগরণ' এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতি।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে কেক কেটে দিবসটি উদযাপন করেন কর্মকর্তা সমিতি।

এ সময় সব নারী সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের হাতে ফুল তুলে সম্মান জানান কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত নারী সহকর্মীদের মিষ্টি খাইয়ে দেন পুরুষ সহকর্মীরা।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল  বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নারী সহকর্মীরা দায়িত্ব ও কর্তব্য দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রযাত্রায় প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী সহকর্মীদের অবদান কম নয়। নারী-পুরুষ সবার পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতামূলক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মকর্তা সমিতির সভাপতি মো. তাজিম উদ্দিন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের আইটি ম্যানেজার এএসএম খয়রুল আখতার চৌধুরী, উপ-রেজিস্ট্রার ইউনুস আলী, শাহিনা সুলতানা, উপ-গ্রন্থাগারিক সেবিকা সুলতানা, হিসাব দপ্তরের উপ-পরিচালক ফয়জুন্নেসা বেগম মিলি, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহ-পরিচালক পূরবী ভট্টাচার্য প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স