শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় বাবাসহ দুই ছেলে হাসপাতালে

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ১০:০৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের ওসমানীনগরে সুদের টাকা নিয়ে হামলায় পিতাসহ দুই পূত্র এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

তারা হলেন উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের সমর দেব, তার দুই ছেলে সুবল দেব ও সঞ্জিব দেব।

আজ সোমবার ( ৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুদ ব্যবসায়ীরা বুরুঙ্গাবাজারে তাদের উপর হামলা চালালে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। তাদের অবস্থা সংকটজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সুবল দেব তার দুই ছেলেকে নিয়ে বুরুঙ্গা বাজারে কলা বিক্রি করছিলেন। আকস্মিকভাবে পশ্চিমটিলা গ্রামের মহসিন আলীর ছেলে ইমন ও গজিয়ারচর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে জামালের নেতৃত্বে ৬/৭ জনের একটি সন্ত্রনাসী দল বুরুঙ্গাবাজারে প্রবেশ করে দ্রæত কলাহাটি গিয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল রামদা রডসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ জনগন এলোমেলো ছুটাছুটি করে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা সমর দেব ও তার দুই ছেলেকে মারধোর করে। তাদের গগণবিদারী চিৎকারে ঘটনাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সন্ত্রাসীরা ইচ্ছে মতো তাদের মারধোর করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জামাল ও ইমন সুদের ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন সমর দেব। তার সুদ পরিশোধে দেরি হওয়ায় এই নারকীয় হামলা।

এ ঘটনায় স্থানীয়দের মনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ এবং উত্তেজনাও বিরাজ করছে। জানা গেছে, সন্ত্রাসীরা ৪/৫ কিলোমিটার দূরের গোয়ালাবাজার থেকে এসে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বিষয়টি কোনভাবেই মানতে পারছেন না স্থানীয় তরুণ যুবারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে আলাপকালে ওসমানীনগর থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) এসএম মাইন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আমরা কাজ করছি। এখনো এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।




সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স