সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সিলেটে ফার্মেসির গোডাউনে মিললো সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৬ ২৩:০৩:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
9

সিলেটের দক্ষিণ সুরমাস্থ ফেমাস মার্কেটের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি ভ্যাকসিন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল সিগারেট বিক্রির দায়ে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।


রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।


সরেজমিনে দেখা যায়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতির টের পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসি ব্যবসায়ীরা দোকানের শাটার টেনে বন্ধ করে পালিয়ে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।


অভিযানকালে মেসার্স জাকির ফার্মেসির গোডাউনে পাওয়া যায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সরকারি ভ্যাকসিন। পরে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এরআগে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নকল সিগারেট বিক্রির দায়ে প্রত্যাশা বাজার নামের একটি মুদির দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ফার্মেসির গোডাউনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্যাকসিন বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যা অপ্রত্যাশিত। সতর্কতামূলক আজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি বলেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স