শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৯:১৪:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর কোম্পানীগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। 

সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামের বড় পর্দায় কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এতে সবাই যোগ দেন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায় নেতা কাজল সিংহ প্রমুখ। 

এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ, শহিদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স