শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুারালে জেলা মহিলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৯:০৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুারালে এই শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়।

সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ.জেড. রওশন জেবীন (রুবা), যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, নুরুন্নাহার, সদস্য সুষমা সুলতানা রুহি, রুনা আক্তার, সাজমা সুলতানা হক চৌধুরী, রীনা রানী তালুকদার, সোনিয়া আক্তার নাফিয়া, মাধবী ভট্টাচার্য্য, রোকসানা বেগম প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স