শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শর্ত মানলেই তাৎক্ষণিক ইউক্রেন অভিযান বন্ধ

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৭:৪০:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

শর্ত মানা সাপেক্ষে যেকোনো সময় ইউক্রেন অভিযান বন্ধ করতে প্রস্তুত আছে রাশিয়া।

সোমবার একথা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

পেশকভ বলেন, ইউক্রেনকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং দোনেৎসক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাছাড়া কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন।

পেশকভ বলেন এই শর্ত মেনে নিলেই ইউক্রেন অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেবে রাশিয়া। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স