শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৭:২৬:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের দু’দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তার নাম ডালিম আহমদ (২২)। তিনি উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ডালিম তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ী ঠাকুরের মাটিতে বেড়াতে যান।

সেখান থেকে তার ছোট বোনকে নিয়ে একাই বাড়িতে ফিরে ডালিম। পরে নিজ গ্রামের একটি ফ্ল্যাট বাড়িতে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেন।

রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। নিকট আত্মীয় স্বজন কর্মস্থলসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া জৈন্তাপুর মডেল থানায় রোববার একটি সাধারণ ডায়রী করেন।

আজ সোমবার (৭ মার্চ) বিকাল ৩টায় ঘাটেরচটি এলাকার তারেক হাজি মৎস্য খামারের পানিতে ডালিমের ভাসমান লাশ দেখেন এক পথচারী।

এই সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকার মানুষ মৎস্য খামারে ভীড় জমান।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ’র নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের সাথে আলাপকালে তিনি জানান, নিহত ডালিমের গলায় দড়ি পেঁচানো ছিল। প্রাথমিক আলামতে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে মৎস্য খামারে ফেলে গেছে।

জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক ডালিমের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স