শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সিলেটে একই দিনে ২ যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৭:১৬:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেটে একই দিনে ২ যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সিলেট মহানগরী ও বিশ্বনাথে এসব ঘটনা ঘটে। তাদের একজন নগরীর কুমারগাঁওয়ের আব্দুল বারির ছেলে লাহিন আহমদ (২৫) এবং অপরজন বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ার ছেলে শিপন মিয়ার ওরফে শিপু মিয়া (৩০)।

জানা যায়, সিলেট নগরীর কুমারগাঁওয়ে বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাহিন আহমদ (২৫) নামের ওই যুবক এলাকার আব্দুল বারির ছেলে।

সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার লাশ বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই নিহারেন্দ। তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের গলায় রশির দাগ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।ব্যাপারে আরও বিস্তারিত জানতে লাহিনের ভাই করিমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

এদিকে, সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে অপর এক যুবক আত্মহত্যা করেছেন। শিপন মিয়ার ওরফে শিপু মিয়া (৩০) উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ার ছেলে।

সোমবার (৭ মার্চ) বাড়ির পাশ্ববর্তী নির্জন এলাকার রেন্টি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গতরাতের কোন এক সময় গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ফাঁস নেন তিনি।

শিপুর পিতা কনাই মিয়া সাংবাদিকদের জানান, ছয় ছেলের মধ্যে শিপু সবার বড়। পেশায় রাজমিস্ত্রি সহকারি ছিল। ছিল তার মাদক সেবনের অভ্যাসও। মাদক মামলায় একমাস কারাভোগ করে সম্প্রতি ছাড়া পায় সে। এরপর থেকে কিছুটা অস্বাভাবিক আচরণ করছিন সবার সাথে। পরে গেল সন্ধ্যায় খাবার-দাবার শেষে বাড়ির থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি।

পরদিন সকাল ৭টায় লোকমুখে শুনতে পেয়ে গ্রামের উত্তরের ফুটবলের মাঠের পাশ্ববর্তী বশির মিয়ার পুকুর পাড়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে, তার আত্মহননের প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স