বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৬:৩০:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল (নদীতে) দুইবোন গোছল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামের ওই দুই'বোন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের নজরুল ইসলামের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সকারী প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া বেগম ও প্রথম শ্রেনির শিক্ষার্থী নাহিদা বেগম। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোছল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় দুই বোন। ঘটনার পর স্থানীয়রা বটেরখাল নদী থেকে শিশু দু'টির লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া দুই শিশুর মধ্যে দ্বিতীয় শ্রেনির ছাত্রী সুমাইয়া বেগম একজন বাকপ্রতিবন্ধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া দু'শিশুই তার বিদ্যালয়ের শিক্ষার্থী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স