বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

১০০ শিশুর হাতে ‘ছন্দে ছড়ায় কত কথা’ ছড়াগ্রন্থ উপহার প্রদান

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৫:২৯:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

আমেরিকা প্রবাসী আয়কর আইনজীবী অরূপ কুমার দের ব্যাতিক্রমধর্মী উদ্যোগে সিলেটের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একশত  ছড়ার বই ‘ছন্দে ছড়ায় কত কথা’ উপহার হিসাবে দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সিলেট আয়কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধূরী এবং উপহার হিসাবে দেওয়া বই ছন্দে ছড়ায় কত কথা ছড়াগ্রন্থের লেখক ছড়াকার প্রশান্ত লিটনের মাধ্যমে বইগুলো হস্তান্তর করা হয়।

৭ই মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জামিল আহমেদ, সদস্য শফিক আহমেদ, অবিভাবক মোঃ আরিফ মিয়া সহ অন্যান্যরা উপস্থিত অতিথি বৃন্দ বলেন  শিশুদের মধ্যে বই পড়ার প্রবনতা সৃষ্টির জন্য ছড়ার বই বিতরণ সুন্দর একটি উদ্যোগ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স