মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সিলেট জেলা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ।
সোমবার সকালে সাড়ে ৯টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো.শফিকুল ইসলাম , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো.সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো.জাবেদুর রহমান সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ ও সর্বস্থরের পুলিশ সদস্যবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



