বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা কিছুটা ভালো: মোমেন

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০১:৫৯:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগে থেকে অনেকটা ভালো রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।

এর আগে ২০২১ সালের ২৯ জুলাই মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়।

পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ২১ অগাস্ট বাসায় ফেরেন। এরপর থেকে সিলেটের সাবেক সংসদ সদস্য ৮৭ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন বলে জানিয়েছিলেন তার ভাই মুয়িয সুজন।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।

এরপর সিলেটে তার আসনে নির্বাচনে জয়ী হন তার ভাই আব্দুল মোমেন, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স