শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সিলেটে শত শিশুর কণ্ঠে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৯:৪৫:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেটে শতশিশুর কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।

ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেলো ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তীব্র আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানালো তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হলো সেই কন্ঠের অনুরণন।

বাঙালি জাতির জীবনে এক অনন্য সময় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অগ্নিঝরা মার্চে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা প্রাশাসক কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর ম্যুারালে সামনে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেয় শিশুরা।

সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান ভাবনা ও পরিকল্পনায় এবং সিলেট জেলা কালচারাল অফিস অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় শত শিশুর অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ভাষণ দেয়া হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স