শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলরের সম্মানসূচক ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৭:৩০:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

বিজনেস এন্টারপ্রিনার কাউন্সিলর নাজ ইসলামকে সম্মানসূচক ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি প্রদান করেছে নর্থাম্পটন ইউনিভার্সিটি। ১৩ ফেব্রুয়ারি, রোববার নর্থাম্পটন রয়েল ডার্নগেইট হলে আয়োজিত ইউনিভার্সিটির গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে তাঁকে এ সম্মান সূচক ডিগ্রী প্রদান করা হয়।
এ সময় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিক পেটফোর্ড এবং প্রো চ্যান্সেলর ডেভিড লেঙ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে অনারারি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রির সনদ তুলে দেন।
ভাইসচ্যান্সেলর নিক পেটফোর্ড জানান, "একজন সফল ব্যবসায়ী হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থায় দীর্ঘদিন ধরে অবদান রাখায় এবং করোনা মহামারীর সময়ে স্থানীয় জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করায় তাঁকে এ সম্মান সূচক ডিগ্রি প্রদান করা হলো। "
প্রথমবারের মতো নর্থাম্পটনের একজন ব্রিটিশ বাংলাদেশিকে এ সম্মান সূচক ডিগ্রী প্রদান করলো নর্থাম্পটন ইউনিভার্সিটি। গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে নাজ ইসলাম বলেন,  "নর্থাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাওয়া আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় সম্মানের এবং সৌভাগ্যের ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তাঁরা বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নর্থাম্পটন বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গত বছর নর্থাম্পটন বাড়া কাউন্সিল এবং নর্থাম্পটন ইউনিভার্সিটিতে নাজ ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। নর্থাম্পটনে জন্ম  বেড়ে ওঠা নাজ ইসলাম গত ২৫ বছর ধরে রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত থাকলেও তিনি বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থায় কাজ করেছেন। নাজ স্থানীয় চ্যারিটি সংস্থাগুলির জন্য ৮০,০০০ পাউন্ডেরেও বেশি  অর্থ সংগ্রহ করেছেন ও তাঁর পরিবারের সহায়তায় বাংলাদেশের সিলেট জেলার ওসমানী নগর উপজেলার বড়দিরারাই গ্রামে একটি মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠা করেছেন।
নাজ ইসলাম  ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে  একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন। কারি ইন্ডাস্ট্রির প্রতি ভালোলাগা থেকে পরবর্তীতে নিজেই কারি ব্যবসায় জড়িয়ে পরেন। তাঁর প্রতিষ্ঠিত সাফরণ রেস্টুরেন্ট সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে ইতোমধ্যেই একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন।
নর্থাম্পটন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, “নাজ একজন জন্মগত এবং বংশোদ্ভুত নর্থাম্পটনিয়ান যাঁর পরিবার বাংলাদেশ থেকে এসেছে। তিনি সারাজীবন নর্দাম্পটনে বসবাস করেছেন এবং নর্থাম্পটন বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে"। নাজ পলিসি প্রমোশন অ্যান্ড প্রিভেনশন কেন্দ্রের প্রাক্তন সহ-পরিচালকও যা প্রান্তিক জনগোষ্ঠী এবং বৃহত্তর সমাজের মধ্যে সহযোগিতার জন্যে  কাজ করে।
উল্লেখ্য নাজ ইসলাম ২ সন্তানের জনক। তাঁর বাড়ি বাংলাদেশের  সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বড়দিরারাই গ্রামে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স