সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অবশ্য চারটার দিকে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয় বলেও জানায় তারা।
নিহত বৃদ্ধার নাম শোভা রানি চন্দ (৮০)। তিনি মৃত শচিন্দ্র চন্দের স্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভুঞা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার একটি কলোনিতে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তে ৮টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শোভা রানি ঘরের মধ্যে আটকা পড়েন এবং ভস্মিভুত হন। তিনি চলাফেরা করতে অক্ষম ছিলেন।
সফিকুল ইসলাম আরও বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি টিম ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রায় ২০/২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে বলেও জানিয়েছেন তিনি।
লাশ উদ্ধার করে তারা তারা পুলিশের হাতে তুলে দিয়েছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে সিলেট সহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।




প্রতিদিন প্রতিবেদক



