শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা

কবি দিলওয়ার আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন

  • প্রকাশের সময় : ১০/১০/২০২৬ ১৭:১৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি দিলওয়ার’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দিলওয়ার বিশ্ব মানবতার কবি। তাঁর লেখালেখিতে সবসময় গণমানুষের কথা ফুঁটে উঠেছে। তিনি তাঁর কবিতার মাধ্যমেই আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়ে গেছেন। বক্তারা আরও বলেন, কবিদের কোনো দেশ নেই, স্থান নেই। কবিরা নিজেদের উচ্চারণের মধ্য দিয়েই আন্তর্জাতিক হয়ে ওঠেন। কবি দিলওয়ারও একইভাবে আন্তর্জাতিক কবি হয়ে উঠেছিলেন। বাংলা সাহিত্যে আর কোন কবি দিলওয়ারের মতো উচ্চারণ করতে পারেননি।


শনিবার (১০ অক্টোবর) সকাল এগারোটায় নগরীর স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।


এর আগে, ওইদিন সকাল সাড়ে দশটায় ভার্থখলা খান মঞ্জিলে কবির কবরে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।


দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহ সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাব্কে সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাট্যকার বাবুল আহমদ, কবি এখলাছুর রহমান, কবি ধ্রুব গৌতম, ছড়াকার সুপ্রিয় ব্যনার্জি শান্ত, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি-সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক রেজাউল হক তুহিন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক আবজল হোসেন রুমন শেখ মুহিবুর রহমান, আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স