লিডিং ইউনিভার্সিটিতে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ ২০২২) অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ ট্রেইনিং অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন ট্রেইনিং প্রোগ্রামের টেকনিক্যাল সেশনে 'University Organogram & Operation System' বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী তার একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের নন-একাডেমিক বা এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম পরিচালনা করার জন্য অথরিটি, বিভিন্ন অফিস, সেকশন এবং কমিটির মাধ্যমে চেইন অব কমান্ড মেনে দায়িত্ব সম্পন্ন করতে হবে। Manner নিয়ে আলোচনা করেন ট্রেজারার বনমালী ভৌমিক। 'Dynamic Administration' বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম এবং 'Fiscal Management at Leading University' এর উপর সহকারি পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ শহিদুল ইসলাম আলোচনা করেন।
লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে ট্রেইনিং সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। মনে রাখতে লিডিং ইউনিভার্সিটির টপ পজিশনে উন্নীত হওয়ার জন্য সবার কোঅপারেশন প্রয়োজন।
সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, ক্যারিয়ার গঠনের শুরুতে নিজের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে এবং নিজের উন্নতির জন্য শিখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান। এসময় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গনি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ভোট অব থ্যাংক্স প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম।




প্রতিদিন ডেস্ক



