বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রোববার বিশ্বনাথে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৬:১৪:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

আগামী ৬ মার্চ রোববার সিলেটের বিশ্বনাথে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি উপজেলা পরিষদের নতুন ভবন, মিলনায়তন হলরুম, বঙ্গবন্ধু ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজেন উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

মন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা আ’লীগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে ওই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের সহ সভাপতি সমছু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স