শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৬:০৮:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য এসএম নুনু মিয়ার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যানকে ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন, দুর্নীতিবাজ আখ্যায়িত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্মিলিত ব্যানারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এই ব্যানারে আয়োজনে লেখা ছিলো বিক্ষোব্ধ বিশ্বনাথ উপজেলাবাসী।

বিক্ষোভ মিছিলে উপস্থি ছিলেন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, জমির আলী, যুবলীগ নেতা শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, শ্রমিকলীগ নেতা সাধু মিয়া, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আল ও সজিব আহমদ।

জানাযায়, সম্প্রতি উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে ৩৯ কোটি ৬লাখ ৫৬ হাজার টাকার ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র একটি বরাদ্দ আনেন। প্রকল্পে উপজেলা চেয়ারম্যান অনিয়ম করছেন বলে এমপি মোকাব্বির খান মন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রায় ৯দিন পূর্বে গত ২২ ফেব্রুয়ারি ওই অভিযোগটি বিশ্বনাথে গিয়ে সরেজমিন তদন্ত করা হয়েছে।

এখন পর্যন্ত অভিযোগটি তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারি কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। কিন্তু এনিয়ে দিন দিন এমপি ও উপজেলা চেয়ারম্যানের এই দ্বন্ধ বৃদ্ধি পাচ্ছে। যেকোনো সময় তাদের মধ্যে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স