শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সিলেটে আসাদ উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ- দোয়া

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৫:৫৭:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক চেম্বার অফ কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বাদ আসর খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদর সীমান্ত আ/এ জামে মসজিদে সিলেট জেলা যুবলীগ নেতা মো. আব্দুল মুহিত স্বপনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আজমল হোসেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্থরের মুসল্লীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স